Saturday, April 11, 2026

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

টেট দুর্নীতিতে (TET Scam) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (Calcutta Highcourt)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ (board of primary education)। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এর আগেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হওয়ার কথা। এবার হাইকোর্টের সিবিআই(CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দরজায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই একই দিনে অর্থাৎ ২৭ তারিখ শিক্ষা পর্ষদের মামলারও শুনানি হতে পারে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, সিবিআই তদন্তে ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২ সেপ্টেম্বর হাইকোর্ট যে রায় দিয়েছিল তাকেই চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন- ‘জাগোবাংলা’ এবার থেকে পাড়ার বোর্ডে-রেস্তোরাঁয়: ‘উৎসব সংখ্যা’ প্রকাশ করে নির্দেশ মুখ্যমন্ত্রীর


Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...