Saturday, June 13, 2026

ভার্চুয়ালি জেলার ২৩০ পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা । আর সেই সূচনা লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রং তুলিতে চেতলা অগ্রণী দুর্গাপুজো মণ্ডপের প্রতিমার চক্ষুদান করলেন । তার আগে রবিবার তিনি পৌঁছে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপে। একে একে উদ্বোধন করেন সেলিমপুর পল্লী, যোধপুর পার্ক, ৯৫ পল্লি এবং বাবুবাগান সর্বজনীন দুর্গাপুজোর।

আরও পড়ুনঃ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

শুধুমাত্র এখানেই শেষ নয়, চেতলার মণ্ডপ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে জেলার মোট ২৩০টি পুজো প্যান্ডেলেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন পুজোর উদ্বোধন করে একদিকে যেমন রাজ্যবাসীর জন্য মায়ের আশীর্বাদ চেয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনি দুর্গাপুজো নিয়ে বিরোধীদের এক হাত নিতেও পিছপা হননি তিনি।

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ভার্চুয়ালভাবে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার গঙ্গারামপুরের তিনটি ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি পুজো উদ্যেক্তাদের সঙ্গে কথা বলে শারদ শুভেচ্ছা জানালেন তিনি। রবিবার গঙ্গারামপুর শহরের ইয়ুথ ক্লাব, নাট্য সংসদ ও ফুটবল ক্লাবের পুজো উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধনে গঙ্গারামপুর ইয়ুথ ক্লাবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল, গঙ্গারামপুর পুরসভা উপ পুরপ্রধান জয়ন্ত দাস সহ প্রমুখ।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...