Saturday, June 13, 2026

নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

Date:

Share post:

নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে ১৮ অক্টোবর। সে দিনই হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। এদিন এমনটাই জানিয়ে দিল বিসিসিআই। ইতিমধ্যেই বিসিসিআইয়ের নিয়োগ করা নির্বাচনী আধিকারিক রাজ্য সংস্থাগুলিকে একটি নোটিস পাঠিয়ে নির্বাচনের সূচির কথা জানিয়েছেন।

সূচিতে বলা হয়েছে, ৪ অক্টোবর, সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এরপর ১৮ অক্টোবর নির্বাচন হবে এবং এরপরই সে দিনই ফল ঘোষণা করা হবে। যদি কোনও প্রার্থীকে অপছন্দ থাকে তা হলে তাঁর মনোনয়ন বাতিলের আবেদন করা যাবে ৫ ও ৬ অক্টোবর। এরপর ১৩ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত প্রার্থীদের মনোনয়নের স্ক্রুটিনি করে দেখা হবে। কারও মনোনয়ন বাতিল হলে সে দিন সন্ধ্যা ৭টায় জানিয়ে দেওয়া হবে।

১৪ অক্টোবর সকাল ১০টা থেকে ৪টের মধ্যে কোনও প্রার্থী চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এরপর ১৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। সূচিতে এও বলা হয়েছে ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদের জন্য নির্বাচন হবে। এছাড়া বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল ও গভর্নিং কাউন্সিলের সদস্যদেরও নির্বাচন হবে ওই একই দিনে।

আরও পড়ুন:কঠিন সিদ্ধান্ত রাহানের, খারাপ ব‍্যবহারের জন‍্য মাঠ থেকে বার করে দিলেন নিজের দলের ক্রিকেটারকে

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...