Saturday, June 13, 2026

নাচে-গানে জমজমাট ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠান

Date:

Share post:

দেবীপক্ষের সূচনায় রবিবার প্রকাশিত হল জাগোবাংলা উৎসব সংখ্যা। এদিনের অনুষ্ঠান শুরু হয় গায়ক সৌমিত্র রায়ের গানের মধ্য দিয়ে। একই সঙ্গে আজ প্রকাশিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবামও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দেন জাগো বাংলার বার্তা সম্পাদক অভিজিৎ ঘোষ, উত্তরীয় পরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেন রাজ্য সভার সাংসদ তথা জাগোবাংলার সম্পাদক সুখেন্দু শেখর রায়। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গান অ্যালবামে গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক অদিতি মুন্সি এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা, মনোময় ভট্টাচার্য, চন্দ্রিকা, তৃষা পারুই এবং বাবুল সুপ্রিয়।

এদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ভার্চুয়ালি জেলার ২৩০ পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর


 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...