Thursday, June 25, 2026

‘জাগোবাংলা’ এবার থেকে পাড়ার বোর্ডে-রেস্তোরাঁয়: ‘উৎসব সংখ্যা’ প্রকাশ করে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পাড়ার সব স্ট্যান্ডে রাখা হোক ‘জাগোবাংলা’। উৎসব সংখ্যা প্রকাশ করে দলীয় কাউন্সিলরদের নির্দেশ দিলেন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার, নজরুল মঞ্চে তিনি বলেন, শহরতলি-সহ কলকাতার সব কাউন্সিলাররা এবার থেকে এলাকার বোর্ডে ‘জাগোবাংলা’ রাখবেন। একই সঙ্গে এলাকার সব রেস্তোরাঁতেও ‘জাগোবাংলা’ রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যাঁরা পড়তে ভালোবাসেন, তাঁরা সেখানেই এটা পড়তে পারবেন।

জাগোবাংলা টিমকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)এবং ‘জাগোবাংলা’র সম্পাদক সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray) খুব দায়িত্ব নিয়ে এই সংবাদপত্রের বিষয়টি দেখেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর টিমকে সঙ্গে নিয়ে অত্যন্ত একটি উচ্চমানের সংবাদপত্র প্রকাশ করেন। তাঁদের পরিশ্রমকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমার অভ্যাস সকালে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে, একটু ব্যায়াম করে, ট্রেডমিল করতে যাই। আমার ট্রেডমিলে ‘জাগোবাংলা’ থাকবেই। জাগোবাংলা আমাকে পড়তেই হবে, না পড়লে মনে হয় আমি যেন কিছুই পড়িনি।” মমতা জানান, বাইরে থাকলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে হোয়াটসঅ্যাপ করে দেন।

এরপরেই তৃণমূল সুপ্রিমো জানান, জাগোবাংলাই একমাত্র সংবাদপত্র যারা সরকার থেকে বিজ্ঞাপনের নেয় না। খুব অল্প সময় নতুন করে এটিকে দাঁড় করানো হয়েছে। নিরপেক্ষ, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দেয় ‘জাগোবাংলা’ মন্তব্য মুখ্যমন্ত্রীর। আসন্ন সারদ উৎসবে সকলকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...