Monday, April 6, 2026

Suruchi Sangha: মহালয়ার দিন প্রকাশিত হল সুরুচি সংঘের শারদোৎসবের থিম

Date:

Share post:

একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে – করোনা পরবর্তী সময়ে নতুন করে পৃথিবী গড়ে তোলার ভাবনা এবার সুরুচি সংঘের (Suruchi Sangha) পুজো উদ্যোক্তাদের। আজ ২৫ সেপ্টেম্বর মহালয়ার (Mahalaya) দিন তাঁদের থিম (Theme) প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরুচি সংঘের সভাপতি রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস (Arup Biswas) এবং এটিকে মোহনবাগানের (Mohunbagan) ফুটবলার ফ্লোরেন্তিন পোগবা (Florentine Pogba) , জনি কাউকো।

৬৯ তম বর্ষে পদার্পণ করল সুরুচি সংঘের পুজো। গত দু’বছর ধরে অতিমারির প্রকপে মানুষ সম্পূর্ণভাবে গৃহবন্দী হয়েছিলেন। স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, অর্থনীতি, সামাজিক এমনকি নাগরিক জীবনেও তৈরি হয়েছিল এক অনিশ্চয়তা। ২০২২ এ নতুন করে বাঁচতে শিখেছে বাংলা তথা বিশ্ব। কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ সম্মান। সব মিলিয়ে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে চারপাশ। সেই আবহে সুরুচি সংঘের (Suruchi Sangha) এবছরের পুজোর থিম ” পৃথিবী আবার শান্ত হবে”। এবছরের মন্ডপ সজ্জায় থাকছে অভিনবত্ব। সম্পূর্ণ গোলাকার মন্ডপের মধ্যে মাতৃমূর্তি পরিক্রমণের সঙ্গে দেবী দর্শন করবেন আগত দর্শনার্থীরা। দর্শকের মনের মনিকোঠায় রাখার মতো এক স্বাভাবিক পৃথিবীর সুখস্মৃতি উপহার দিতে চলেছে সুরুচি সংঘ। এখানকার পুজোর চিরন্তন ঐতিহ্যের সঙ্গেই সামঞ্জস্য বজায় রেখে তৈরি সাবেকি ঘরানার মৃন্ময়ী মাতৃমূর্তি। থিম প্রকাশ অনুষ্ঠানে মোহনবাগানের দুই তারকার সঙ্গে জমিয়ে ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সব মিলি জমজমাট আবহে সুরুচি সংঘের পুজোর শুরু।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...