Saturday, April 4, 2026

কলকাতা থেকে জেলা-বিভিন্ন প্রান্তে পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, দিলেন ডেঙ্গি সচেনতার বার্তা

Date:

Share post:

মহালয়ার পরের দিনেও দক্ষিণ কলকাতা থেকে জেলা বিভিন্ন প্রান্তে পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ (Pujo Pandal) থেকে রাজ্যজুড়ে ২৫৩ টি পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন, শুরু হয় খিদিরপুর থেকে। তালিকা লম্বা। মণ্ডপ থেকেই রাজ্যবাসীকে ডেঙ্গি সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

খিদিরপুর অঞ্চলে এদিন বিকেল চারটে থেকে পরপর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। খিদিরপুরে দুটি পুজোর উদ্বোধন করেন মমতা। খিদিরপুর ২৫ পল্লি, ৭৪ পল্লি সেরে মুখ্যমন্ত্রী চলে যান বেহালা (Behala)। বেহালায় নতুন দল, বরিষা ক্লাবের পুজোর উদ্বোধন করেন মমতা। সেখান থেকে যান অজেয় সংহতি, ৪১ পল্লি। এরপর মুখ্যমন্ত্রী চলে আসেন কসবা অঞ্চলে। সেখানে বোসপুকুর তালবাগান ও বোসপুকুর শীতলা মন্দিরের পুজো উদ্বোধন করেন তিনি। সেখানেই মমতা বলেন, রাজ্যে ডেঙ্গি ছড়াচ্ছে। জ্বর হলেই রক্ত পরীক্ষা করানো, মশারি টাঙানো ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীর গন্তব্য আদি বালিগঞ্জ, ২১ পল্লি, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ও কালীঘাট মিলন সংঘ।

খিদিরপুরে (Khidirpur) গিয়ে মমতা বলেন, এখানে এতো পুজো হয় আগে কেউ জানত না। “এই এলাকা একেবারে ভারতের মতো। সবাই মিলেমিশে বসবাস করে।” পুজোর থিমেরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- নৃশংস নির্যাতন, রুশ জেল থেকে মুক্তির পর ইউক্রেন সেনার কঙ্কালসার ছবি ভাইরাল

পুজোয় বৃষ্টিরপূর্বাভাস রয়েছে। সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আবহাওয়া একেবারে ডুবিয়ে না দিলেই হল। একইসঙ্গে আইন শৃঙ্খলা নিয়েও এলাকার প্রশাসনিক কর্তাদের সচেতন করে মুখ্যমন্ত্রী।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...