Tuesday, March 31, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলেও, একটা বিষয় নিয়ে চিন্তিত রোহিত

Date:

Share post:

রবিবার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T-20) ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া (Team India)। সিরিজের ফলাফল ২-১। এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপের আগে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে ভারতীয় দলকে। তবে এই জয় পেলেও চিন্তিত ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দলের ডেথ বোলিং নিয়ে ম‍্যাচের পর বলতে শোনা গেল তাকে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”বেশ কিছু জায়গায়, বিশেষ করে ডেথ বোলিং নিয়ে আমাদের কাজ করতে হবে। যশপ্রীত বুমরাহ ও হর্ষাল প‍্যাটেল অনেক দিন পর ফিরছে। অস্ট্রেলিয়ার মিডল ও লোয়ার অর্ডারের শক্তি বিচার করলে, ওদের বল করা অত্যন্ত কঠিন। সেদিকে আমি দেখতে চাই না। ওরা দীর্ঘ বিরতির পর ফিরছে, সময় লাগবে। আশা করি, ওরা আবারও ছন্দে ফিরে আসবে।”

তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি রোহিত শর্মা। সেই নিয়ে তিনি বলেন, “আমরা ভালো খেলা দেখাতে চেয়েছিলাম, এবং আমরা সেটি ভালোভাবেই করেছি। সব থেকে বড় ইতিবাচক বিষয় হল ব‍্যাটার বা বোলাররা বল ও ব্যাট হাতে নিজেদের মেলে ধরেছে। যখন আপনি বসে এই সমস্ত কিছু হতে দেখেন, ম্যানেজমেন্ট হিসেবে আপনার ভালো লাগে।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” কখনও কখনও আপনি অনেক কিছু করতে গিয়ে ভুল করে ফেলেন। তবে এটাই টি-২০ ক্রিকেট, আর ভুলের সম্ভাবনা খুব কম থাকে। আমার মনে হয়েছে আমরা আমাদের সুযোগ নিয়েছি, আমরা সাহসী ছিলাম। কখনও কখনও সেটি কাজে আসেনি, তবে এই শিক্ষা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...