Saturday, April 4, 2026

Tripura: চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকের মিছিলে পুলিশের লাঠি, আহত বহু

Date:

Share post:

প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে তা পূরণ হয়নি সরকারের তরফে। এমতোবস্থায় চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে। এই শিক্ষকদের(Teacher) উপর নিষ্ঠুরভাবে লাঠিচার্জের অভিযোগ উঠল ত্রিপুরা পুলিশের(Tripura Police) বিরুদ্ধে। ঘটনার জেরে আহত হয়েছেন অনেকেই।

সোমবার ছিল ত্রিপুরা (tripura) বিধানসভা অধিবেশনের শেষ দিন। সরকার সম্পূর্ণ বেআইনি ভাবে তাদের চাকরি থেকে ছাঁটাই করেছে। এই অভীযোগে চাকরি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিধানসভা ভবন অভিযান কর্মসূচী করছিলেন চাকরিচুত্য ওই শিক্ষকরা। আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই মিছিল। সার্কিট হাউসের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। প্রথমে কাঁদানে গ্যাসের শেল ও জল কামান চালানো হয় আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে। এরপরই শুরু হয় বেলাগাম লাঠিচার্জ। আন্দোলনকারীদের কার্যত ঘিরে ফেলে এলোপাতাড়ি লাঠি চালায় পুলিশ। ছাড় পাননি মহিলারাও। পুলিশের লাঠির মারে আহত হয়েছেন বহু আন্দোলনকারী। তাদের অনেককেই হাসপাতালে ভর্তি হতে হয়। এই ঘটনায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, “সরকার প্রতিশ্রুতি দিয়ে তা রাখছে না। সরকারকে অবিলম্বে তা পালন করতে হবে। তা না করে উল্টে নিরীহ আন্দোলনের উপর পুলিশ দিয়ে আক্রমণ চালানো হচ্ছে।”

আরও পড়ুন- কলকাতা থেকে জেলা-বিভিন্ন প্রান্তে পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, দিলেন ডেঙ্গি সচেনতার বার্তা


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...