Saturday, April 4, 2026

রাজস্থান কংগ্রেসে সঙ্কট অব্যাহত, খাগড়ে-মাকেনের সঙ্গে দেখাই করলেন না বিদ্রোহী বিধায়করা

Date:

Share post:

মরুরাজ্য রাজস্থানের কংগ্রেস পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী পদ নিয়ে বছর দুই আগেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছিল। শচীন পাইলট গোষ্ঠীর বিদ্রোহে অশোক গেহলট সরকার কার্যত পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সোনিয়া-রাহুল ময়দানে নেমে কোনওরকমে তা সামাল দিয়েছিলেন। রাজস্থান কংগ্রেসের আকাশে ফের বিদ্রোহের মেঘ।

সর্বভারতীয় কংগ্রেস সভাপতির দৌড়ে রয়েছেন অশোক গেহলট। কংগ্রেসের উপর থেকে পরিবারতন্ত্রের তকমা মুছতে এবার গান্ধী পরিবার থেকে কেউ সভাপতি নির্বাচনে নেই। গান্ধী পরিবারই চাইছে গেহলট সভাপতি হোন। তবে গান্ধী পরিবারের হাত থেকে দলের ব্যাটন তাঁর হাতে গেলে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে গেহলটকে এমন সম্ভাবনাও জোরালো হয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে শচীন পাইলট। গেহলট শিবির চাইছে কংগ্রেস সভাপতি হলেও রাজস্থানের মুখ্যমন্ত্রী থাকুন গেহলট। শচীনকে নিয়ে অসন্তুষ্ট দল ও মন্ত্রিসভার একাংশ। শচীনের নাম মুখ্যমন্ত্রীর জন্য আলোচিত হওয়াতেই গেহলট শিবিরের কমপক্ষে ৯০ জন বিধায়ক অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। যার মধ্যে মন্ত্রিসভার একটি বড় অংশ রয়েছে।
ফলে সরকার পড়ে যাওয়ার জোগাড়। যদিও প্রাথমিকভাবে বিধায়কদের ইস্তফাপত্র বিধানসভার অধ্যক্ষ স্বীকার করেননি।

এই পরিস্থিতি সামাল দিতে আজ, সোমবার বিধায়কদের সঙ্গে কথা বলার জন্য মল্লিকার্জুন খাড়গে ও অজয় মাকেনকে জয়পুর পাঠিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। কিন্তু বিক্ষুব্ধ বিধায়করা তাঁদের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় তাঁরা দিল্লি ফিরে আসছেন বলে খবর।

সূত্রের খবর, বিধায়কদের সঙ্গে কথা বলার জন্য অজয় মাকেন ও মল্লিকার্জুন খাড়গে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রী নিবাসে বৈঠক করেন। কিন্তু বিধায়করা শান্তি ধারিওয়ালের বাড়িতে নিজেদের মধ্যে বৈঠক করলেও হাইকমান্ডের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে আসেননি। ফলে মরুরাজ্যে আচমকা এই সমস্যা সমাধান করতে কংগ্রেস নতুন কী কৌশল নেয়, এখন সেটাই দেখার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...