Friday, April 3, 2026

ধর্না প্রত্যাহার করুন, উৎসবে বাড়ি ফিরে যান: SSC-র আন্দোলনরত চাকরিপ্রার্থীদের আবেদন শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

দ্রুত শূন্যপদে নিয়োগ চায় রাজ্য। এর জন্য কলকাতা হাইকোর্টে কাছে দুটি প্রস্তাব দিয়ে পিটিশন দাখিল করল SSC। আদালতের নির্দেশ অনুযায়ীই পদক্ষেপ করবে। একই সঙ্গে SSC-র আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্না তুলে নেওয়ার আবেদন জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারও চাকরি চলে যাক। এও চান না যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক। তাই নতুন করে পদ তৈরি করে দ্রুত নিয়োগের চেষ্টা হচ্ছে। এই অবস্থায় আন্দোলন প্রত্যাহারের আর্জি জানালেন শিক্ষামন্ত্রী।

একই সঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের উপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করে নিন। আন্দোলন প্রত্যাহার করুন। উৎসবের মরসুমে আপনারা বাড়ি ফিরে যান। পরিবারের সঙ্গে সময় কাটান। আদালতের নির্দেশ মতো যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...