Saturday, April 4, 2026

Entertainment: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আশা পারেখ

Date:

Share post:

ষাট সত্তরের দশকে পর্দায় তাঁর উপস্থিতি মানেই লক্ষ লক্ষ তরুণ হৃদয়ে ঝড়। সিনে জগতে দীর্ঘ অবদানের স্বীকৃতি, স্বর্ণযুগের অভিনেত্রী আশা পারেখকে (Asha Parekh) দাদা সাহেব ফালকে (Dadasaheb Falke award) সম্মান দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের (Central Government)। ৩০ সেপ্টেম্বর বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখের (Asha Parekh) হাতে তুলে দেওয়া হবে এই সম্মান।

গত দু’বছর করোনার কারণে এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur ) টুইট করে বলেছেন, “এবছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আশা পারেখ।” বেবি আশা পারেখ নাম নিয়ে বলিউডে যাত্রা শুরু মাত্র ১০ বছর বয়সে । ১৯৫২ সালে ‘মা’ ছবির হাত ধরে শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে পা রেখেছিলেন। ১৯৫৯ সালে ‘দিল দে কে দেখো’ ছবিতে শাম্মি কাপুরের বিপরীতে অভিনয়। একসময় বলিউডের হায়েস্ট পেইড অভিনেত্রী ছিলেন তিনি। তাঁর মুক্তো ঝরা হাসিতে ভুলে ছিল আসমুদ্র হিমাচল। ১৯৯৫ সালে অভিনয় জীবন থেকে অবসর নেন আশা পারেখ। তবে ফিল্ম ও টিভি সিরিয়ালের প্রযোজনা শুরু করেন। ২০০২ সালে ফিল্ম ফেয়ার ‘আজীবন সম্মাননা পুরস্কার’ পান তিনি। ২০০৭ সালে তাঁকে লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড দেয় ফিকি। এর আগে পদ্মশ্রী সম্মানও পেয়েছেন এই অভিনেত্রী।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...