Saturday, April 4, 2026

ঐতিহাসিক পদক্ষেপ: সুপ্রিম কোর্টে প্রথমবার সংবিধানিক বেঞ্চে মামলার লাইভ সম্প্রচার

Date:

Share post:

সুপ্রিম কোর্টের(Supreme court) ইতিহাসে প্রথমবার সাংবিধানিক বেঞ্চে চলা কোনও মামলার সরাসরি সম্প্রচার করা হলো। ২০১৮ সালে শুনানির লাইভ সম্প্রচারের(live streaming) সিদ্ধান্ত নেওয়া হলেও হত চার বছর তা কার্যকর হয়নি। অবশেষে বিচারপতি ইউ ইউ ললিতের(U U Lalit) হস্তক্ষেপে সাংবিধানিক বেঞ্চের শুনানের মাধ্যমে শুরু হল সেই প্রক্রিয়া।

এই ঐতিহাসিক পদক্ষেপের প্রথম দিনে মোট তিনটি মামলার লাইভ সম্প্রচার করা হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। যে তিনটি মামলার সম্প্রচার করা হয় এদিন তার প্রথমটি ছিল, সংবিধানের ১০৩ ধারা সংশোধন সংক্রান্ত মামলা। দ্বিতীয়টি শিবসেনায় অধিকার কার? এই সংক্রান্ত মামলা। এবং তৃতীয়টি অল ইন্ডিয়া বার পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা।

উল্লেখ্য, শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ মামলা গুলির সরাসরি সম্প্রচারের দাবি উঠেছিল অনেক আগে।২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছিলেন, সাংবিধানিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানির সরাসরি সম্প্রচার করা হবে৷ তার চার বছর পর সেই নির্দেশ এ দিন কার্যকর করা হল৷ অবশ্য, গত ২৬ আগস্ট প্রধান বিচারপতি এনভি রমনা তাঁর অবসরের আগে শেষ শুনানির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...