Saturday, April 4, 2026

জল জীবন প্রকল্পেও বাংলার মাথায় শ্রেষ্ঠত্বের শিরোপা: টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের বাংলার মাথায় শ্রেষ্ঠত্বের শিরোপা। জল জীবন প্রকল্পের কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সম্মানিত করা হচ্ছে। টুইটে (Tweet) একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজ্যের এই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রককে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন তিনি।

নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) মুখ্যমন্ত্রী লেখেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে জল জীবন মিশনে পশ্চিমবঙ্গ ‘পরিমাণগত’ মাপকাঠিতে উল্লেখযোগ্য অবদান দেওয়ায় বিশেষ সম্মানের জন্য মনোনীত হয়েছে। এর জন্য কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রককে আন্তরিক ধন্যবাদ।

এই পুরস্কার প্রমাণ করে জনগণের সেবায় নিয়োজিত আধিকারিকরা কতটা একনিষ্ঠ এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনস্বার্থমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আমরা ভীষণ নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা চালিয়ে যাব। বাংলাই পথ দেখাবে!”

জল জীবন মিশন দেশের প্রতিটি কোণায় মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে। ২০১৯ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানান, দেশের প্রায় ৫০ শতাংশ পরিবার জল সংযোগ থেকে বিচ্ছিন্ন। দেশের সব পরিবারের কাছে জল সংযোগ পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন প্রকল্প শুরু হয়েছিল কিছুদিন পর। কেন্দ্রের তরফে রাজ্যকে জল জীবন প্রকল্পের জন্য মোট ১০০০ কোটি টাকা পাঠানো হয়েছিল। এখানে বাংলা শ্রেষ্ঠত্বের শিরোপা পেল।

আরও পড়ুন- অবশেষে স্বস্তি: পরিবহনমন্ত্রীর আশ্বাসে ৭দিন পর উঠল SBSTC-র অস্থায়ী বাসকর্মীদের ধর্মঘট

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...