Friday, June 26, 2026

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ

Date:

Share post:

উৎসবের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর আনল মোদি সরকার(Modi govt)। বুধবার মহার্ঘ ভাতার পরিমাণ ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করার সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা(Central Ministry)। অর্থাৎ ৪ শতাংশ বাড়ানো হলো ডিএ(DA)।

এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অনুরাগ ঠাকুর ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই ৪ শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে চলতি অর্থবর্ষে কেন্দ্রের কোষাগার থেকে বাড়তি ১২,৮৫২ কোটি টাকা খরচ হবে। কিন্তু ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা লাভবান হবেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বছরে দুবার সংশোধিত হয়। প্রথমটি হয় ১ জানুয়ারি, আর দ্বিতীয়টি ১ জুলাই। গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল। সেবার ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হয়েছিল ডিএ। এবার তা বাড়িয়ে করা হল ৩৮ শতাংশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...