Saturday, April 4, 2026

সৌগতর আবেদনে সায় কেন্দ্রের, ৩ মাস বাড়লো বিনামূল্যে রেশনের মেয়াদ

Date:

Share post:

করোনাকালে চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন সেপ্টেম্বর মাসে বন্ধ করার পরিকল্পনা করেছিল কেন্দ্র(Central)। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এবার তা বাড়িয়ে দেওয়া হল ডিসেম্বর মাস পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে বুধবার এই তথ্য প্রকাশে আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তর। আর এই সিদ্ধান্ত পরিবর্তনের পিছনে অন্যতম ভুমিকা তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়ের। কারণ, রেশনের(Ration) মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করার দাবিতে চিঠি লিখেছিলেন সৌগত রায়(Sougata Roy)। তৃণমূল সাংসদের দাবি মেনেই এই মেয়াদ বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশন বণ্টন ব্যবস্থা চালু রাখতে বার বার সরব হয়েছে একাধিক রাজ্য। সামনে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই রেশন ব্যবস্থা বন্ধ না করার জন্য চাপ বাড়ছিল বিজেপির তরফে। এছাড়া তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন, এই রেশনের মেয়াদ অন্তত এ বছরের শেষ পর্যন্ত করা হোক। সেইমতো তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছে কেন্দ্র। আগেই তাঁকে জানানো হয়েছে, রেশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই যোজনার সীমা বাড়ানোর ক্ষেত্রে অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, ২০২০ সালে দেশজুড়ে কোভিড (COVID-19) সংক্রমণ ও লকডাউনের (Lockdown) জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন (Free Ration) বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল। পরপর ২ বছর তা দেওয়া হয়েছে। তবে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই রেশন দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। এই ব্যবস্থা চালু রাখতে কেন্দ্রের অনেক খরচ হচ্ছে, এই হিসেবনিকেশ করে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তবে এবার তা বাড়িয়ে ডিসেম্বর করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...