Monday, April 6, 2026

Entertainment : নিজেদের সিনেমার প্রচারে গিয়ে হেনস্থার মুখে পড়লেন দুই দক্ষিণী অভিনেত্রী

Date:

Share post:

ভিড়ের মাঝে প্রচারে গিয়ে শারীরিকভাবে হেনস্থার (Physical abuse) শিকার হলেন দুই অভিনেত্রী (Actress)। দক্ষিণী চলচ্চিত্র (South Indian Film Industry) জগতের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। কেরলের কোঝিকোড়ের (Kozhikode) একটি শপিং মলে দুই মালয়ালি অভিনেত্রী (Actress) তাঁদের আগামী ছবি ‘স্যাটারডে নাইট’-এর (Saturday Night) প্রচার করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে অপ্রীতিকর ঘটনার (Unpleasant incident) সম্মুখীন হয়েছেন তাঁরা।

মঙ্গলবার রাতের এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ভিড়ের মধ্যে এক জনকে সপাটে থাপ্পড় মারছেন এক দক্ষিণী নায়িকা। কিন্তু কেন? চারিদিকে সমালোচনা শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেছেন ভিড়ের মধ্যে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করছিলেন এক ব্যক্তি। সমাজমাধ্যমে মুখ খুলেছেন আর এক নায়িকাও। তিনি লেখেন, কোঝিকোড়ে ছবির প্রচার করতে গিয়ে তাঁর ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। ভিড়ের মধ্যে এক জন তাঁকে স্পর্শ করেছে বলে অভিযোগ। তিনি প্রশ্ন করছেন, “আমাদের চারপাশের মানুষজন কি সত্যিই এত খারাপ?” হেনস্থার ঘটনায় দুই নায়িকা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন কি না, তা এখনও জানা না গেলেও, নিন্দায় সরব হয়েছেন সিনে দুনিয়ার কলাকুশলী থেকে সাধারণ মানুষও।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...