Wednesday, June 24, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে শামির পরিবর্তে স্কোয়াডে উমেশ যাদব

Date:

Share post:

আজ, বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে নামছে ভারত। সিরিজে মহম্মদ শামিকে পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে করোনা আক্রান্ত হওয়ায় ছিটকে যান শামি। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে অনিশ্চিত ছিলেন শামি। সেটা এবার সরকারিভাবে জানাল বিসিসিআই। তিনি এখনও ফিট না হওয়ায় বোর্ড জানিয়ে দিল, শামির পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় স্কোয়াডে থাকছেন উমেশ যাদব।

শামির পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে স্কোয়াডে রাখা হয়েছিল উমেশকে। এমনকী মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে খেলে এক ওভারে দুটো উইকেটও নিয়েছিলেন কেকেআর-এর বিদর্ভের পেসার।দীপক হুডা-র পিঠে চোট থাকায় তিনিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে থাকছেন শ্রেয়স আইয়ার ও শাহবাজ আহমেদ। তাও সরকারিভাবে জানিয়ে দিল বিসিসিআই। জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের জায়গায় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার বাঁ হাতি স্পিনার-অলরাউন্ডার। তবে সিকান্দার রাজাদের বিরুদ্ধে লোকেশ রাহুলের দলে প্রথম একাদশে জায়গা হয়নি ২৭ বছরের শাহবাজের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল-রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, উমেশ যাদব, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, দীপক চাহার, জশপ্রীত বুমরা।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের ক্রীড়াসূচি

প্রথম ম্যাচ- ২৮ সেপ্টেম্বর, বুধবার, কেরল (গ্রিনফিল্ড স্টেডিয়াম)
দ্বিতীয় ম্যাচ- ২ অক্টোবর, রবিবার, অসম (বরসাপাড়া স্টেডিয়াম)
তৃতীয় ম্যাচ- ৪ অক্টোবর, মঙ্গলবার, মধ্যপ্রদেশ (হোলকার স্টেডিয়াম)

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...