Sunday, April 5, 2026

ঐতিহাসিক রায়!অবিবাহিতার গর্ভপাত-বৈবাহিক ধ*র্ষণ নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দেশের সব নারীই নিরাপদে গর্ভপাত করাতে পারবেন। বৃহস্পতিবার এমনই যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত মহিলার ফারাক করা অসাংবিধানিক বলেও উল্লেখ করেছে দেশের শীর্ষ আদালত।‘মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি আইন’-এর সংশোধনের মামলার প্রেক্ষিতে এমনটাই রায় দিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।  এ নিয়ে দেশের শীর্ষ আদালত বলে, “এমটিপি আইনে গর্ভপাতের ব্যাপারে বিবাহিত এবং অবিবাহিতের কোনও প্রভেদ করা উচিত নয়।”

পাশাপাশি, এদিনের রায়ে বৈবাহিক ধর্ষনকেও (মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। যদিও তা পুরোপুরি গর্ভপাতের দৃষ্টিভঙ্গি থেকে। আদালত এদিন জানিয়েছে, মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টের হিসেবে ধর্ষণের সংজ্ঞায় বৈবাহিক ধর্ষণকেও যুক্ত করা উচিত।

আরও পড়ুন:যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের জামিন নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার ‘মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইন’ সংশোধনের প্রসঙ্গ উত্থাপন করে আদালত প্রশ্ন করেন, অবিবাহিত মহিলারা অন্তঃসত্ত্বা হলে, গর্ভপাত করাতে পারবেন কি না। এরপরই শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে অবিবাহিত মহিলারাও গর্ভপাত করাতে পারবেন। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, “বিনা সম্মতিতে যৌন সংসর্গ এবং সঙ্গীর সঙ্গে সংসর্গের জন্য হিংসার আশ্রয়ের অর্থ ধর্ষণ। এক্ষেত্রে মহিলারা জোর করে অন্তঃসত্ত্বা হয়ে পড়তে পারে। ধর্ষণের অর্থ বুঝতে হবে। বৈবাহিক ধর্ষণের বিষয়ও এমটিপি আইনের আওতায় আসতে পারে। অবাঞ্ছিত গর্ভাবস্থা থেকে মহিলাদের বাঁচানো খুব দরকার। জোর করে ঘটা ঘটনার জেরে গর্ভবতী হওয়াও ধর্ষণ।”

Related articles

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...