Friday, June 26, 2026

রাজস্থান নাটকের পর গান্ধী পরিবারের সমর্থনে কংগ্রেস সভাপতির দৌড়ে দিগ্বিজয় সিং

Date:

Share post:

হাতে আর ২৪ ঘন্টা সময়। আগামিকাল, শুক্রবারই সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এবার গান্ধী পরিবার থেকে কেউ যে সভাপতি হবেন না, তা আগেই ঠিক ছিল। তবে কংগ্রেস সভাপতি হিসেবে সোনিয়া-রাহুলকে পছন্দ ছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কিন্তু তিনি আবার মুখ্যমন্ত্রী পদ ছাড়তে নারাজ। সবমিলিয়ে ডামাডোল পরিস্থিতি। এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতা কে হবেন, তা নিয়ে কোনও সিদ্ধান্তই নিতে পারল না হাইকমান্ড।

গেহলট যেহেতু সভাপতির থেকে মুখ্যমন্ত্রী পদকেই বেশি প্রাধান্য দিচ্ছেন, তাই শেষ মুহূর্তে পালে হাওয়া লাগতে শুরু করেছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের। তিনিও গান্ধী ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কংগ্রেস সভাপতির দৌড়ে দিগ্বিজয়ের পাল্লা ভারী। গান্ধী পরিবার ঘনিষ্ঠ আরেক নেতা মল্লিকার্জুন খাড়গে সভাপতি হিসেবে শুরু থেকেই তাঁর নাম বিবেচনা না করার অনুরোধ করে আসছেন সোনিয়া গান্ধীকে। এবং এভাবেই পাস কাটিয়েছেন খাড়গে।

রাজস্থান নাটকের পর আরেক বিশ্বস্ত সৈনিক কমলনাথকে সোনিয়া গান্ধী ডেকে পাঠালেও তিনিও সভাপতি হতে রাজি হননি। পবন বনসল মনোনয়ন পেশের ফর্ম তুললেও তাঁকে যোগ্য বলে মনে করছেন না অনেকেই। আবার শশী থারুরকে ভরসা করে জিতিয়ে আনার সাহসও দেখানো যাচ্ছে না। প্রথমত, তাঁর উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন না গান্ধীরা। তাছাড়া এখনও পর্যন্ত জাতীয় রাজনীতিতে শশীর সেই ইমেজ তৈরি হয়নি, যে তাঁকে কংগ্রেস সভাপতি করা যায়। এই পরিস্থিতিতে আবার এ কে অ্যান্টনিকে ডেকে পাঠান সোনিয়া। তবে দৌড়ে এগিয়ে দিগ্বিজয় সিং।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...