Saturday, April 4, 2026

‘এই পিচে ১০৭ রান তাড়া করা সহজ ছিল না’, প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে বললেন ভারত অধিনায়ক

Date:

Share post:

বুধবার তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০তে জয় তুলে নেয় ভারত (India)। কঠিন উইকেটে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ১০৬ রানে আটকে দেয় রোহিত শর্মারা (Rohit Sharma)। সৌজন্যে অর্শদীপ সিং। তিন উইকেট নেন। ম‍্যাচ জিতলেও পিচ নিয়ে বলতে শোনা গেল রোহিত শর্মাকে।

ম‍্যাচ শেষে রোহিত শর্মা বলেন,” আমরা জানতাম, পিচে ঘাস থাকায় বোলাররা সাহায্য পাবে। কিন্তু গোটা ম্যাচ জুড়েই যে বল সুইং করবে সেটা বুঝতে পারিনি। পিচে আর্দ্রতা রয়েছে। এই পিচে ১০৭ রান তাড়া করা সহজ ছিল না। শুরুতে দু’টো উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় একটা জুটির দরকার ছিল। সেটাই রাহুল ও সূর্য করেছে।”

কঠিন পিচ হলেও এই ধরনের ম্যাচ ক্রিকেটারদের অনেক শিক্ষা দেয় বলে মনে করছেন ভারত অধিনায়ক। এই নিয়ে তিনি বলেন,” উইকেটটা খুব কঠিন ছিল। আপনি এই ধরণের খেলা থেকে অনেক কিছু শিখতে পারেন। আপনি বুঝতে পারেন কঠিন পরিস্থিতিতে দল কি করতে পারে। এরকম একটি ম্যাচ খেলতে পেরে ভালো লাগছে।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,”আমরা জানতাম কাজটা সহজ হবে না। পরিস্থিতিকে সম্মান দিতে হবে। দুটি উইকেট হারিয়েছিলাম বটে, কিন্তু কেএল রাহুল ও সূর্যকুমার যাদব আমাদের জিতিয়ে আসে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...