Friday, June 26, 2026

ঘুষের বিনিময়ে কলেজে ভর্তি, অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

Date:

Share post:

ঘুষের বিনিময়ে ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যাপিকা। এই অভিযোগে বুধবার তাকে গ্রেফতার করল মহারাষ্ট্রের দুর্নীতি দমন শাখা (অ্যান্টি করাপশন ব্যুরো বা এসিবি)। ধৃত ওই অধ্যাপিকার নাম  রুপালি হিতেন্দ্র গুপ্তে। তিনি মীরা ভাইন্দরের কেএল তিওয়ারি কলেজ অফ আর্কিটেকচারের অধ্যাপিকা।এছাড়াও ঘুষের অভিযোগে গ্রেফতার হয়েছেন মহারাষ্ট্র সরকারের কারিগরি শিক্ষা দফতরের কর্মকর্তা জিতেন্দ্র রামদাসজি নিখাদে এবং আরও দুই অশিক্ষক কর্মী।

আরও পড়ুন:জম্মু ও কাশ্মীরে দুটি যাত্রিবাহী বাসে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

রুপালি হিতেন্দ্র গুপ্তে নামে ওই অধ্যাপিকা ঠানের মীরা ভাইন্দরের কেএল তিওয়ারি কলেজ অফ আর্কিটেকচারের অধ্যাপিকা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে একাধিক পড়ুয়ার থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। এক মহিলা এই অভিযোগ নিয়ে মহারাষ্ট্রের দুর্নীতি দমন শাখায় (অ্যান্টি করাপশন ব্যুরো, এসিবি) অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আগে তাঁর মেয়ে একটি আর্কিটেকচার কলেজে পড়াশোনা করছিল। কিন্তু সেই কলেজ আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় তিনি মেয়েকে নিয়ে ঠানের ওই কলেজটিতে ভর্তি করার জন্য যান। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানায়, এর জন্য ৩০ হাজার টাকা দিতে হবে।

সেই মতোই তিনি টাকা দিতে গেলে অভিযুক্ত অধ্যাপিকা জানান, ওই টাকা দিতে হবে কলেজের একজন অশিক্ষক কর্মীকে। অভিযোগকারিণী সেই কর্মীকে টাকা দিতে গেলে ওই ব্যক্তি তাঁর কাছে আরও ৩০ হাজার টাকা দাবি করে। এরপরেই তিনি এসিবির কাছে অভিযোগ নিয়ে হাজির হন। এরপরই  অভিযুক্ত অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মীকে হাতেনাতে ধরে ফেলে এসিবি। এরপরেই গ্রেফতার করা হয় রুপালি হিতেন্দ্র গুপ্তে নামে ওই অধ্যাপিকাকে ও দুই অশিক্ষক কর্মীকেও গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, ঘুষ বাবদ নেওয়া টাকার মধ্যে ৩ লক্ষ ১৫ হাজার টাকা অভিযুক্তদের কাছ থেকে ইতিমধ্যেই উদ্ধার করেছেন এসিবির আধিকারিকরা। কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে মোট ১৪ জন পড়ুয়ার কাছ থেকে এই টাকা ঘুষ হিসাবে নেওয়া হয় বলেও তদন্তে নেমে জানতে পেরেছে এসিবি। ঠাণে এসিবি শাখার ডিএসপি জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...