Friday, June 26, 2026

পুজোয় বাড়তি নিরাপত্তা মেট্রোয়, থাকছে “ক্রাউড ম্যানেজমেন্ট টিম”

Date:

Share post:

করোনা মহামারি কাটিয়ে ফের ছন্দে বাংলা তথা কলকাতার দুর্গাপুজো। এবার ঠাকুর দেখায় ভিড়ের নিরিখে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাবে বলেই ধারণা প্রশাসন ও পুজো কমিটিগুলির। মহালয়ার পর থেকেই রাস্তায় মানুষের ঢল।

=”https://t.me/biswabanglasangbad”>

আরও পড়ুন: Metro: এবার পুজোয় রাতভর মেট্রো, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুটে নয়া সূচি

এবার দুর্গাপুজো উপলক্ষে রাতভর চলবে মেট্রো। বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ। স্বাচ্ছন্দ্যের পাশপাশি যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায় তারা। সপ্তমী থেকে দশমী, এই চার দিন নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে কড়া নজরদারি চালাবে রেল। উৎসবের সময় স্বাভাবিক দিনের তুলনায় অতিরিক্ত রেল রক্ষীবাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও ‘‘প্যান্ডেল হপার’’দের নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা করছে মেট্রো রেল।

জানা গিয়েছে, জন বিস্ফোরণ সামলাতে দক্ষ ১২টি “ক্রাউড ম্যানেজমেন্ট টিম” মোতায়েন করা হবে বিভিন্ন মেট্রো স্টেশনে। উৎসবের দিনগুলিতে মেট্রো পথে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ বাহিনীও থাকছে। স্টেশনে স্টেশনে ১৩টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। এছাড়াওদিনের বিভিন্ন সময় স্টেশন চত্বরের নিরাপত্তায় সারপ্রাইজ ভিজিট করবে স্নিফার ডগ।

এছাড়াও কবি সুভাষ, মহাত্মা গান্ধী রোড, কালীঘাট মেট্রো স্টেশনে থাকবে বিশেষ মেডিক্যাল টিম। কোনও যাত্রী অসুস্থ হলে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, স্ট্রেচার সহ বিবিধ ব্যবস্থা তৈরি থাকবে। যাতে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় অসুস্থ হয়ে যাওয়া কোনও যাত্রীকে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...