Tuesday, June 23, 2026

অনলাইন গেমিং প্রতারণাকাণ্ডে গ্রেফতার আরও ৫

Date:

Share post:

অনলাইন গেমিং প্রতারণার তদন্তে সক্রিয় কলকাতা পুলিশ। এবার গ্রেফতার আরও পাঁচ। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। তাঁর অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৩০ কোটি টাকা।তার অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন:গেম প্রতারণা মামলার তদন্তে সল্টলেকে তল্লাশি পুলিশের, উদ্ধার অসংখ্য সিমকার্ড ও হার্ডডিস্ক

প্রতারণা কাণ্ডের পর্দা ফাঁস করতে বুধবার তিনজায়গায় গভীর রাত অবধি তল্লাশি চালায় পুলিশ।সেখানে ঢুকেই চোখ কপালে ওঠে অফিসারদের। দেখা যাচ্ছে, কম্পিউটার, ল্যাপটপ, সেগুলির সার্ভার – সব চলছে! অথচ একটিও লোক নেই! অফিসে তল্লাশি চালিয়ে প্রচুর ডেবিট কার্ড ৪৮৩টি ব্যাঙ্ক কিট উদ্ধার করে পুলিশ। এছাড়াও ১৯৫২টি সিম কার্ড উদ্ধার করেন তদন্তকারীরা। এরপরই চার জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

ধৃতরা হলেন ৩২ বছরের প্রসেনজিৎ সরকার, ৩৭ বছরের শমিত মণ্ডল, ২৮ বছরের সুমা নস্কর, ৩৭ বছরের রাহুল পান।জানা গিয়েছে, সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা টাকা পরবর্তীতে আমির খান সহ বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পাঠানো হত। যে সকল ব্যক্তিরা গ্রেফতার হয়েছেন তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকার হদিশ পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। তবে সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে নগদ ৩০ কোটি টাকা।পাশাপাশি বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ওই অফিসের ম্যানেজার প্রতীক বাজপেয়ীকে ।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...