Thursday, June 25, 2026

Entertainment: বলিউডে ফের ভাঙন! বিয়ে ভাঙছে রণবীর-দীপিকার

Date:

Share post:

জুটিতে দুটিতে শিরোনামে থাকেন সর্বদা। কিন্তু এবার দুজনেই আলাদা। সম্প্রতি রণবীর-দীপিকার (Ranveer- Dipika) দাম্পত্যের বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা টিনসেল টাউনে বাড়ছে ফিসফাস। আলাদা হতে চলেছেন বুঝি বলিউডের অফস্ক্রিন – অনস্ক্রিন (Offscreen- Onscreen) হিট জুটি রণবীর সিং (Ranveer Sing) এবং দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)।

পর্দায় ‘পদ্মাবত’-এর কাহিনী হোক বা রাম-লীলার অনস্ক্রিন রোম্যান্স রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা যায় বেশিরভাগ সময়। ২০১৮ সালে তাঁদের চার হাত এক হয়। যখন এই জুটিকে এক সঙ্গে কোথাও দেখা যায়, তাঁদের উজ্জ্বল উপস্থিতি চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু সম্প্রতি তাঁদের বিচ্ছেদের জল্পনায় অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছে। পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’ ছবিতে প্রথম রণবীর-দীপিকার রসায়নে মজেছিল সিনেদুনিয়া। এর এরপর ‘বাজিরাও মস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। এই তিন ছবির হাত ধরে বিপুল জনপ্রিয়তা পান তাঁরা। ‘৮৩’ ছবিতে শেষ বার রণবীর-দীপিকাকে এক সঙ্গে দেখা গিয়েছিল। এবার বলিপাড়ায় জোর গুঞ্জন, রণবীর-দীপিকার নাকি ঘর ভাঙছে ! সম্প্রতি অসুস্থ হওয়ায় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন দীপিকা। এই বিষয়ে তাঁর কোনও মন্তব্য পাওয়া যায় নি। যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, তাঁরা একসঙ্গেই রয়েছেন। এবং খুব তাড়াতাড়ি একসঙ্গে কাজ করবেন বলেও জানিয়েছেন অভিনেতা। যদিও নায়িকার নীরবতায় জল্পনা এখনই থামছে না।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...