Wednesday, April 8, 2026

ইরাকে ভয়াবহ হামলা! মৃত কমপক্ষে ১৩, আহত ৫৮

Date:

Share post:

ইরাকে ভয়াবহ ড্রোন (Drone) ও মিসাইল হামলা (Missile Attack) চালাল ইরান (Iran)। ইতিমধ্যে কুর্দ অধ্যুষিত এলাকার ওই হামলায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। বুধবার সকালে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে ইরাকের উত্তরের কুর্দিস্তান অঞ্চল (Kurdistan)।

ইরাকের কুর্দ প্রশাসন সূত্রে খবর, বুধবার সকালে আরবিল (Erbil) ও সুলেইমানিয়ায় (Sulemania) অন্তত ১০টি জায়গায় হামলা চালিয়েছে ‘রেভলিউশনারি গার্ড’ বাহিনী (Revolutionary Guard)। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ইতিমধ্যে হিজাব (Hijab) বিতর্কে উত্তপ্ত ইরান। বছর বাইশের মাহসা আমিনির হ*ত্যার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠেছেন ইরানের তরুণীরা। হিজাব পুড়িয়ে, নিজের চুল কেটে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।

ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের রেভলিউশনারি গার্ড ইরাকে অবস্থিত বিচ্ছিন্নতাবাদীদের কিছু ঘাঁটিতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের (Separatists) নির্মূল না করা পর্যন্ত এই হামলা চলবে। এদিকে সাম্প্রতিক সময়ে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে ইরান। ইরানের দাবি, ইরানে এসব বিক্ষোভ ছড়াচ্ছে ইরাকে অবস্থানরত কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা।

এদিকে হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা (America)। হোয়াইট হাউস (White House) এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, দেশে চলা হিজাব বিক্ষোভ থেকে নজর ঘোরাতেই যুদ্ধের আশ্রয় নিচ্ছে ইরান। এই হামলা ইরাকের সর্বভৌমত্বে বড় আঘাত।

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...