Saturday, June 13, 2026

এবার বন্ধ হল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট

Date:

Share post:

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (Popular Front of India) ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। বুধবার সকালে এই মর্মে বিবৃতি দেওয়া হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Ministry of Home Affairs) তরফ থেকে। এরপর আজ তাদের টুইটার অ্যাকাউন্ট (Twitter account) বন্ধ করল কেন্দ্র। সোশ্যাল মিডিয়া (Social media) থেকে এবার পিএফআই-কে (PFI) সরিয়ে দেওয়া হল।

শুধুমাত্র ফেসবুক বা টুইটার নয়, ইনস্টাগ্রাম থেকেও সরিয়ে দেওয়া হয়েছে PFI-কে তাই নয়, এই দলের সঙ্গে যুক্ত নেতাদের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পিএফআই-এর শরিক দলগুলির উপরেও। গত কয়েক সপ্তাহ ধরে PFI-এর একাধিক নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। গ্রেফতার হয়েছেন দলের দু’শোর বেশি নেতা-কর্মী। কেন্দ্রের নিষেধাজ্ঞার পর তামিলনাড়ু, কেরল এবং মহারাষ্ট্র সরকারও পিএফআই-কে রাজ্যে ‘বেআইনি সংগঠন’ হিসাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজ্যগুলির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। রাজ্যগুলিতে পিএফআই-এর যাবতীয় অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও।

উল্লেখ্য টুইটারে পিএফআই-এর অ্যাকাউন্টে ৮১ হাজার ফলোয়ার ছিল। এ ছাড়া, দলের চেয়ারপার্সন ওএমএ সালামের টুইটারে ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। দলের সাধারণ সম্পাদক আনিস আহমেদের ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৮৫ হাজার। সব ক’টি অ্যাকাউন্টই সরিয়ে দেওয়া হয়েছে টুইটার থেকে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...