Monday, April 6, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রোহিত, টপকে গেলেন ধোনিকে

Date:

Share post:

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ভারত অধিনায়ক হিসাবে এক বছরে সব থেকে বেশি টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন রোহিত।

চলতি বছরে ভারত অধিনায়ক হিসাবে ১৬টি টি-২০ ম‍্যাচ জিতেছেন রোহিত। এক বছরে এতগুলি ম্যাচ কোনও ভারত অধিনায়ক জেতেননি। এর আগে ২০১৬ সালে ১৫টি ম্যাচ জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এতদিন সেটিই ছিল রেকর্ড। বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত।

ভারত অধিনায়ক হিসাবে সব থেকে বেশি টি-২০ জয়ের তালিকায় শীর্ষে রয়েছেন ধোনি। ৭২টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪১টি জিতেছেন তিনি। ধোনির জয়ের হার ৫৯.২৮ শতাংশ। দ্বিতীয়তে রয়েছেন রোহিত। ৪৩টি ম্যাচ খেলে ৩৪টিতে জয় পেয়েছেন তিনি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ৫০টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে ৩০টি ম্যাচে জিতেছেন তিনি।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা অর্শদীপ, টি-২০ বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে মরিয়া তিনি

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...