Saturday, April 4, 2026

২৪ বার বিয়ে ! প্রতারণার অভিযোগে জেলবন্দি ২৮ বছরের যুবক

Date:

Share post:

এক দুটো নয় একেবারে দুডজন বিয়ে। শেষমেশ প্রতারণার অপরাধে গ্রেফতার যুবক। ইতিমধ্যেই তার একাধিক সিম কার্ড ও ভুয়ো নথি ও কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃত ব্যক্তির নাম আশাবুল মোল্লা।

আরও পড়ুন: ৫৩ বিয়ে করলেও মেলেনি শান্তি! বড় একা সৌদির ‘বহুবিবাহের রাজা’
পুলিশ সূত্রের খবর , জেরার পর জানা গেছে আশাবুলের আসল বাড়ি বারাসত থানা এলাকার কাজিপাড়ায়। তাঁর বয়স ২৮ বছর। প্রেমের টোপ দিয়ে মেয়েদের ফাঁসিয়ে বিয়ে করার পর নববধূর গয়না-টাকা নিয়ে চম্পট দিতেন আশাবুল। সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘির প্রতারিত এক যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে শুরু হয় তদন্ত ।কিন্তু কোনও এলাকাতেই বেশি দিন থাকতেন না বছর আঠাশের ওই যুবক। এছাড়াও ভুয়ো পরিচয়পত্র ও একাধিক সিম কার্ড ব্যবহার করায় তাঁকে গ্রেফতার করতে নাস্তানাবুদ হতে হয় পুলিশকে। শেষমেশ উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সাগরদিঘি থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২৪ জন মহিলাকে ইতিমধ্যেই বিয়েও করেছেন ধৃত আশাবুল। বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করা হলে তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


জানা গেছে, কখনও বারাসাত, কখনও মুর্শিদাবাদে গিয়ে বিভিন্নভাবে সহানুভূতি আদালত করতেন আশাবুল। এরপর যুবতীদের প্রেমের জালে ফাঁসিয়্ বেশ কিছুদিন ঘর সংসার করার পর আচমকাই হয়না নিয়ে চম্পট দিতেন রাতারাতি। এভাবেই এক এক করে প্রায় ২৪টি বিয়ে করে ছিলেন বছর ২৮ এর আশাবুল। তবে মুর্শিদাবাদের সাগরদিঘির প্রতারিত এক যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তবে আশাবুলের খোঁজ কিছুতেই মিলছিল না। পরে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে আশাবুলের এই কুকীর্তির কথা ঘুণাক্ষরেও জানতেন না তাঁর প্রতিবেশীরা।পুলিশ তাঁর বাড়িতে পৌঁছতেই বিষয়টি জানাজানি হয়।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...