Friday, June 12, 2026

পুজোয় চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে অনুমতি আদালতের

Date:

Share post:

গত দু’বছরে করোনা মহামারি কাটিয়ে ফের ছন্দে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সবমিলিয়ে উৎসব মুখরিত বাংলা। কিন্তু উৎসবের মরশুমেও ধর্মতলায় এসএসসি চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে সবকিছুর মাঝেও যেন সুর কেটেছে। নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত উৎসবের দিনগুলিতেও রাস্তাতেই বসে কাটাবেন তাঁরা। যা নিয়ে কলকাতা পুলিশের তরফে আপত্তিও জানানো হয়েছিল।

তবে কলকাতা হাইকোর্ট পুলিশের সেই আপত্তি খারিজ করে দিয়েছে। চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে কোনও বাধা নেই বলেই রায় দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আজ, শুক্রবার ওই মামলারই শুনানি হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন। তিনি বলেন, ”যোগ্য প্রার্থীরা চাকরি ভিক্ষা করবেন আর পুজোর দোহাই দিয়ে পুলিশ আন্দোলন আটকাবে তা হতে পারে না। রাজ্যের যুক্তি গ্রাহ্য করা হচ্ছে না।”

আরও পড়ুন- এক ফোনেই মুশকিল আসান ! মণ্ডপের ভিড়ে প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী একমাসের জন্য ধর্মতলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা। তবে নির্দিষ্ট সময় মেনে বিক্ষোভ করতে হবে বলেও নির্দেশ আদালতের।


Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...