Tuesday, June 16, 2026

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা, দলে নেই মনোজ তিওয়ারি

Date:

Share post:

আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা। ১৯ জনের দলে নেই মনোজ তিওয়ারি। দলের নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরন। সহ-অধিনায়ক ঋত্বিক চট্টোপাধ্যায়। মনোজের পাশাপাশি দলে নেই অনুষ্টুপ মজুমদারও। বাংলা দলে রয়েছেন রঞ্জিতে ভাল খেলা মুকেশ কুমার, ঈশান পোড়েল। রয়েছেন ভারতীয় দলে ডাক পাওয়া অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে মুস্তাক আলি ট্রফি। বাংলা দল রয়েছে গ্রুপ ‘ই’তে। বাংলার গ্রুপে রয়েছেন চণ্ডীগড়, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং তামিলনাড়ু। বাংলার প্রথম ম্যাচ ১১ অক্টোবর ঝাড়খণ্ডের বিরুদ্ধে। ১৪ অক্টোবর খেলবে ওড়িশার বিরুদ্ধে। তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে তৃতীয় ম্যাচ। সেই ম্যাচ হবে ১৬ অক্টোবর। সিকিমের বিরুদ্ধে ম্যাচ ১৮ অক্টোবর। ২০ অক্টোবর ম্যাচ ছত্তীসগঢ়ের বিরুদ্ধে। শেষ ম্যাচ চণ্ডীগড়ের বিরুদ্ধে ২২ অক্টোবর।

একনজরে সৈয়দ মুস্তাক আলির জন্য বাংলার দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), ঋত্বিক চট্টোপাধ্যায় (সহ-অধিনায়ক), অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, সুদীপ ঘরামি, রণজ্যোৎ সিং খাইরা, অগ্নিভ পান (উইকেটরক্ষক), অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামানিক, করণ লাল, সুজিত কুমার যাদব, মুকেশ কুমার, আকাশ দীপ, ইশান পোড়েল, সায়ন শেখর মণ্ডল, রবি কুমার, আকাশ ঘটক ও গীত পুরি।

আরও পড়ুন:‘অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব’: ওয়ার্নার

Related articles

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...