Wednesday, June 10, 2026

জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল হরমনপ্রীতরা

Date:

Share post:

জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল ভারতীয় দল। শনিবার তারা ৪১ রানে হারাল শ্রীলঙ্কাকে। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা জেমাইমা রডরিগেজ। অপরদিকে বল হাতে তিন উইকেট নিলেন দয়ালান হেমালতা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন জেমাইমা রডরিগেজ। ৭৬ রান করেন তিনি। ৬ রান করেন স্মৃতি মান্ধনা। ৩৩ রান করেন হরমনপ্রীত কৌর। লঙ্কানদের হয়ে তিন উইকেট নেন ওশাদি। একটি করে উইকেট নেন সুগান্ধিকা কুমারি এবং চামারি।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩০ রান করে হাসিনি পিরিরা। ২৬ রান করেন হৃিশিতা মাদাভি। ভারতের হয়ে তিন উইকেট নেন দয়ালান হেমালতা। দুটি করে উইকেট নেন পুজা বস্ত্রকার এবং দীপ্তি শর্মা। একটি উইইকেট নেন রাধা যাদব।

আরও পড়ুন:এবার বুমরাহের চোট নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড় 

Related articles

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...