Saturday, April 4, 2026

“সোহাগ চাঁদ বদোনি ধোনি নাচো তো দেখি”, নাচে-গানে পুজো সেলিব্রেশন শুরু মহুয়ার

Date:

Share post:

সংসদ ভবনে মসৃণ ইংরেজিতে তাঁর ক্ষুরধার বক্তব্য মুগ্ধ হয়ে শোনেন শাসক-বিরোধী সব পক্ষের তাবড় নেতারা। আবার কখনও কখনও চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেন বিরোধীদের। সম্প্রতি, শাড়ি পড়ে তাঁর ফুটবলে শট নেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার তাঁর নাচ মন কাড়লো সকলের। এককথা তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

আরও পড়ুনঃ“রামরাজ্য পেতে খরচ তো হবেই”, ৫ রাজ্যের ভোটে বিজেপির কোটি কোটি ব্যয় নিয়ে খোঁচা মহুয়ার

কিন্তু সারা বছর রাজনীতির বাইরেও তিনি একজন বাঙালি। তাই আর পাঁচজন বাঙালির মতো বাঙলির শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠলেন মহুয়া। দুর্গাপুজোর এই পাঁচটা দিন নিজের মতো করেই কাটাতে চান তৃণমূল সাংসদ। মহাপঞ্চমীতে বেথুয়াডহরির একেবার অন্যরূপে ধরা দিলেন তিনি।


নিজের জেলা নদিয়ায় মহাপঞ্চমী উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রায় অংশ হিসাবে সকলের সঙ্গে তাঁর সুন্দর নাচের একটি ভিডিও শেয়ার করলেন মহুয়া। আর সেই ভিডিও টুইটারে পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল নেট দুনিয়ায়। মহুয়ার নিজেই টুইটে সেই ছবি পোস্ট করেন।ক্যাপশনে তিনি লেখেন, নদিয়া জেলায় মহাপঞ্চমীর সেলিব্রেশন। ভিডিওতে দেখা যাচ্ছে জনপ্রিয় বাংলা লোক গান-“সোহাগ চাঁদ বদোনি ধোনি নাচো তো দেখি”, গান গাইতে এবং রাস্তায় হাঁটতে গিয়ে অন্যান্য মহিলাদের সঙ্গে নাচতে দেখা যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...