Saturday, April 4, 2026

উৎসবের মরশুমেও রেহাই নেই, দাম বাড়ল প্রাকৃতিক গ্যাসের

Date:

Share post:

লাগাতার জ্বালানির দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বেড়েছে দ্রব্যমূল্যের দামও। স্বভাবতই পকেটে টান পড়েছে মধ্যবিওর। উৎসবের মরশুমেও দামবৃদ্ধিতে রেহাই নেই। এক ধাক্কায় প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি করা হল। পেট্রোলিয়াম মন্ত্রকের প্লানিং অ্যান্ড অ্যানালিসিস সেল একটি নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে। প্রাকৃতিক গ্যাস থেকেই সিএনজি ও রান্নার গ্যাস তৈরি হয়। ফলে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে অচিরেই এই দুই পেট্রোপণ্যের দামও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি প্রাকৃতিক গ্যাস সার ও ইলেকট্রিসিটি উৎপাদনের কাজেও ব্যবহৃত হয়। স্বভাবতই এসবের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:পেট্রোপণ্যের চাহিদা সামাল দিতে ONGC দু’টি নতুন খনি থেকে তেল তুলছে, জানাল কেন্দ্র

প্রসঙ্গত, গত একবছরে সিএনজি ও পিএনজি-র দাম প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি হয়েছে। এখন নতুন করে ফের দাম বৃদ্ধি হলে মধ্যবিত্তর সঙ্কট আরও বাড়বে বলে মনে করছে অর্থনীতিবিদরা। পেট্রোলিয়াম মন্ত্রকের জারি করা নির্দেশিকা বলছে বর্তমানে দেশের পুরনো গ্যাস ফিল্ড থেকে আহরণ করা গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে পুরনো গ্যাস ফিল্ডে যেখানে ব্রিটিশ থার্মাল ইউনিট থেকে  ৬.১ মার্কিন ডলার প্রতি গ্যাস পাওয়া যেত তা এখন বেড়ে হয়েছে ৮.৫৭ ডলার। একইসঙ্গে খানিক দাম বেড়েছে নতুন গ্যাস ফিল্ডের ক্ষেত্রেও।

২০১৯ সালের এপ্রিল মাসের পর থেকে এই নিয়ে তৃতীয়বারের জন্য বাড়ল প্রাকৃতিক গ্যাসের দাম। প্রসঙ্গত, প্রতি ছয় মাস অন্তর নতুন করে গ্যাসের দাম নির্ধারণ করে সরকার। একবার ঠিক হয় ১ এপ্রিল, আর একবার হয় ১ অক্টোবর।তবে এবার উৎসবের মরশুমেই তা বাড়ল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...