Wednesday, June 24, 2026

পেট্রোপণ্যের চাহিদা সামাল দিতে ONGC দু’টি নতুন খনি থেকে তেল তুলছে, জানাল কেন্দ্র

Date:

Share post:

দেশের দৈনন্দিন পেট্রোপণ্যের চাহিদার বেশিরভাগটাই আমদানি করতে হয়। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে দেশের বাজারেও তার দাম বাড়ে। যার ফলে চরম সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়(Sougata Roy) কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের কাছে জানতে চান, পেট্রোপণ্যের আমদানি কমাতে সরকার কী ব্যবস্থা নিয়েছে? পাশাপাশি দেশে পেট্রোপণ্যের উৎপাদন বাড়ানোর জন্য কী ব্যবস্থা করা হয়েছে? অতিরিক্ত পেট্রোপণ্য উত্তোলনের জন্য সরকার কি কোনও নতুন খনি থেকে পেট্রোপণ্য উত্তোলন শুরু করেছে?

তৃণমূল সাংসদের ওই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তিলি(Rameshwar tili) সংসদে জানান, বর্তমানে দেশের বিভিন্ন তেল সংস্থাগুলির বার্ষিক তেল পরিশোধনের ক্ষমতা ২৪৯.২ মিলিয়ন মেট্রিক টন। অন্যদিকে দেশে বর্তমানে প্রতিবছর পেট্রোপণ্যের চাহিদা হল ২১৪ মিলিয়ন মেট্রিক টন। উদ্বৃত্ত পেট্রোপণ্য রফতানি করা হয়ে থাকে। মন্ত্রী আরও বলেন, দেশের তেল সংস্থাগুলি ভবিষ্যতে পেট্রোল, ডিজেল ও অন্যান্য পণ্যের চাহিদা মেটানোর জন্য পুরোপুরি তৈরি আছে। দেশের ক্রমবর্ধমান পেট্রোপণ্যের চাহিদা সামাল দিতে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন বা ওএনজিসি ইতিমধ্যেই আমেদাবাদে দু’টি নতুন খনি থেকে তেল উত্তোলনের কাজ শুরু করেছে।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...