Saturday, April 18, 2026

দেবীপক্ষে যাত্রীর প্রাণ বাঁচালেন RPF-এর দুই মহিলা কনস্টেবল, পুরস্কৃত করবে রেল

Date:

Share post:

নিজ গুণে নারী বিভিন্ন সময় হয়ে ওঠেন দেবী। দশ হাত দিয়ে রক্ষা করেন, সংহার করেন, পালন করেন। তেমনই দেবীরূপ ধরা পড়ল মালদহ (Maldah) ডিভিশনের জামালপুর স্টেশনে। চলন্ত ট্রেনের ফাঁকে গলে পড়তে থাকা এক যাত্রীকে টেনে তুললেন আরপিএফের (RPF) দুই মহিলা কনস্টেবল। স্টেশনের সিসি ক্যামেরায় এই ভিডিও ধরা পড়েছে। পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব জানান, “আমাদের মহিলা কর্মীদের এই কাজ রীতিমতো চর্চার বিষয় হয়েছে। মহিলা কনস্টেবল মীনা ও অঙ্কিতাকে দক্ষতার জন‌্য পুরষ্কৃত করবে রেল।

কী ঘটেছিল সেই দিন? জামালপুর স্টেশনে ডিউটিতে ছিলেন দুই কনস্টেবল। সকাল সাড়ে নটা নগাদ স্টেশনে আসে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল। জল কিনতে স্টেশনে নামেন মালদহ মহেশমতির বাসিন্দা বিনোদ শর্মা। ট্রেনটি ছেড়ে দিলে তিনি ছুটে চলন্ত ট্রেনে চড়তে গিয়ে পিছলে ট্রেন ও স্টেশনের ফাঁকে ঝুলে পড়েন। মীনা ও অঙ্কিতা দৌড়ে গিয়ে তাঁকে টেনে তোলেন। গার্ডও ট্রেনটি দাঁড় করান। কিছুটা সুস্থ করে বিনোদকে ওই ট্রেনেই তুলে দেওয়া হয়।

মীনা রাজস্থানের ও অঙ্কিতা হরিয়ানার বাসিন্দা। দুজনেই দক্ষ ও পরিশ্রমী কনস্টেবল বলে জানান ইন্সপেক্টর কেশকুমার সাপেট। একজনের প্রাণ বাঁচাতে পেরে খুশি তাঁরা।

আরও পড়ুন:কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন: রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা মল্লিকার্জুন খাড়গের

Related articles

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...