Saturday, June 20, 2026

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ঘটল মর্মান্তিক ঘটনা, নিহতের সংখ্যা ১৭৪

Date:

Share post:

অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ঘটল মর্মান্তিক ঘটনা। দু’দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের জেরে নিহত একাধিক দর্শক। একাধিক রিপোর্ট অনুযায়ী সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে নিহতের সংখ‍্যা ১৭৪। আহত একাধিক।

দুই দশকেরও বেশি সময় পর আরেমা ফুটবল ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী পার্সিবায়া সুরাবায়ার কাছে ৩-২ গোলে হারায় পর আরেমার হোমগ্রাউন্ড কাঞ্জুরুহান স্টেডিয়ামের মাঠে নেমে পড়ে একাধিক সমর্থক। সেই ছবি দেখা যায় স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে। আরেমার সমর্থকরা মাঠে ঢুকে পড়ায় পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাস ছুড়তে আরম্ভ করে পুলিশ। তাতেই আতঙ্ক সৃষ্টি হয়। টিয়ার গ্যাস থেকে বাঁচতে শয়ে শয়ে সমর্থক এক্সিট গেটের দিকে দৌড়তে শুরু করে। তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। শ্বাসরোধ এবং পদদলিত হয়ে স্টেডিয়ামেই ৩৪ জনের মৃত্যু হয়। পুলিশের দাবি, প্রথমে তাঁরা সমর্থকদের গ্যালারিতে ফেরার অনুরোধ করে। কিন্তু পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যায়। ঘটনায় দু’জন পুলিশ অফিসার প্রাণ হারানোর পর টিয়ার গ্যাস ছোড়া শুরু হয়।

এই ঘটনার জন‍্য ইন্দোনেশিয়া সরকার দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই নিয়ে ইন্দোনেশিয়ার ক্রীড়ামন্ত্রী জাইনুদিন আমালি বলেন, “ঠিক যখন সমর্থকরা আবার মাঠে গিয়ে খেলা দেখতে শুরু করেছেন, ঠিক তখনই এই ঘটনা ঘটল। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই ঘটনায় আমাদের দেশের ফুটবল আহত হল।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...