Wednesday, March 18, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএলের নতুন মরশুম শুরু হওয়ার আগেই তিন ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান। তাঁরা হলেন লিস্টন কোলাসো, মনবীর সিং এবং দীপক টাংরি। সবুজ-মেরুনের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করলেন লিস্টন।

২) সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঝুলন গোস্বামী। কলকাতায় দুর্গাপুজো উপভোগ করছেন চুটিয়ে। ভারতের প্রাক্তন অধিনায়ক চান, এবারের দুর্গাপুজোয় বাঙালি প্রাণ খুলে আনন্দ করুক, উৎসব করুক।

৩) পুজো শেষ হলেই আইএসএল খেলতে নেমে পড়বে ইস্টবেঙ্গল। উদ্বোধনী ম্যাচে আগামী ৭ অক্টোবর তাদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। তার আগে ষষ্ঠীর দিনে নিউ টাউনের হোটেলে নির্বাচিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন ইস্টবেঙ্গলের কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। খুব বেশি দিন হল দলকে হাতে পাননি। এর মধ্যেই সমর্থকদের বিরাট কিছু প্রত্যাশা করতে বারণ করলেন তিনি।

৪) আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা। ১৯ জনের দলে নেই মনোজ তিওয়ারি। দলের নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরন। সহ-অধিনায়ক ঋত্বিক চট্টোপাধ্যায়। মনোজের পাশাপাশি দলে নেই অনুষ্টুপ মজুমদারও।

৫) এবার যশপ্রীত বুমরাহের চোট নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী টি-২০ বিশ্বকাপে নেই বুমরাহ। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও নেই। আর এবার বুমরাহের চোট নিয়ে মুখ খুললেন দ্রাবিড়। বললেন, আগামী কয়েক দিনে কী হবে সেদিকে নজর থাকবে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...