Saturday, March 28, 2026

মিড-ডে মিলের বরাদ্দ বাড়াচ্ছে কেন্দ্র, কার্যকর এই মাস থেকেই

Date:

Share post:

দু’বছর পর মিড-ডে মিলের (Mid-Day Meal) বরাদ্দ বাড়াচ্ছে কেন্দ্র। বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করেছিল একটি কমিটি (Committee)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ফলে পড়ুয়া পিছু মিড-ডে মিলের রান্নার খরচ ৯.৬ শতাংশ বাড়বে। অক্টোবর থেকেই এই বর্ধিত বরাদ্দ কার্যকর করা হবে।

দেশের প্রায় ১১ কোটি ৮০ লক্ষ স্কুলপড়ুয়া মিড-ডে মিল প্রকল্পের আওতায় রয়েছে। ২০২০-তে শেষ মিড-ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছিল। কিন্তু কোভিড পরবর্তী পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির জেরে সারাদেশেই এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির দাবি তুলেছিল বিভিন্ন স্কুল। বর্ধিত বরাদ্দ কার্যকর হলে প্রাথমিকের ক্ষেত্রে মিড-ডে মিল রান্নার বরাদ্দ হবে ৫ টাকা ৪৫ পয়সা। উচ্চ প্রাথমিকে হবে ৮ টাকা ১৭ পয়সা। কেন্দ্রের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি মিলেছে স্কুল কর্তৃপক্ষের।

স্কুলগুলিতে এলপিজি সিলিন্ডারের জোগান যথেষ্ট কম বলে অভিযোগ। সেই কারণেই প্রত্যেক স্কুলের বরাদ্দ তালিকার সঙ্গে LPG সিলিন্ডারের সংযুক্তকরণ প্রয়োজন বলে কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন:রামমোহন সম্মিলনীর মণ্ডপে নন্দিনী-প্রসূন: ভোগ খাওয়া থেকে আড্ডা, জমজমাট মহাসপ্তমী

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...