Monday, April 6, 2026

ভয়াবহ তুষারঝড় উত্তরকাশীতে: ট্রেকিংয়ে গিয়ে মৃত ৪, আটকে কমপক্ষে ২৯ পর্বতারোহী

Date:

Share post:

উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়াবহ তুষারধস। ধসের জেরে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলছে। কমপক্ষে ২৯ জন পর্বতারোহী তুষারধসে (Avalanche) আটকে পড়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের দ্রৌপদ্রীতে ডান্ডা-২ পর্বত শৃঙ্গে আরোহনের সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। পর্বতারোহী দলটি উত্তরকাশীর নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (Neheru Mountaining Institute) পর্বতারোহণের প্রশিক্ষণ নিচ্ছিল। এই ডান্ডা-২ পর্বতশৃঙ্গটি উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের গঙ্গোত্রী রেঞ্জে (Gangotri Range) অবস্থিত।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি লেখেন, দ্রৌপদীর ডান্ডায় তুষারধসে আটকে পড়া প্রশিক্ষণার্থীদের উদ্ধার করতে নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং-এর দল সহ জেলা প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force), রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, সেনা এবং আইটিবিপি জওয়ানরা (ITBP Jawan) যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছনোর চেষ্টা করছেন।

পুষ্কর সিং ধামি টুইটারে আরও লিখেছেন, তিনি ওই উদ্ধারকাজে সেনার সাহায্যের জন্য দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর (Rajnath Singh) সঙ্গে আলোচনা করছেন। প্রতিরক্ষামন্ত্রী তাঁকে প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তথ্য অনুযায়ী, এই পর্বতারোহীরা তাদের অভিযানের সময় তুষারঝড়ের কবলে পড়েন।

আরও পড়ুন:‘সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে আছে’, কটাক্ষ কুণালের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...