Saturday, March 28, 2026

‘সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে আছে’, কটাক্ষ কুণালের

Date:

Share post:

সপ্তমীর সন্ধ্যায় কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের প্রতাপাদিত্য রোডে বামেদের (CPIM) প্রগতিশীল সাহিত্য নামে একটি বই বিপণিতে (Book Stall) হামলা এবং ভাঙচুর চলে । মারধর করা হয় সেই স্টলে থাকা দুজনকে। মূলত ওই স্টলে ‘চোর ধরো জেলে ভরো’ পোস্টার থাকায় তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতিদের তরফ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ তোলে সিপিএম। এরই প্রতিবাদে অষ্টমীর সন্ধ্যায় একই জায়গায় প্রতিবাদ জানায় বামেরা। সেই প্রতিবাদে সামিল হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে কমলেশ্বর মুখোপাধ্যায়েরাও।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ আটক করে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সিপিএমের নেতাদের। এই নিয়ে বর্তমানে নেটমাধ্যম একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। বইকে কেন এত ভয় এই প্রশ্নই তুলেছেন সকলে।

এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghoh)। তাঁর কথায়, বই নিয়ে কোনওরকম মতবিরোধ হয়নি বরং সমস্যা পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচারকে কেন্দ্র করে। সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে। বই পড়া না পড়া নিয়ে কোন সমস্যাই তৈরি হয়নি বলে দাবি তাঁর।

আরও পড়ুন:পুজোর মধ্যেই বড় উপহার পেল দুবাইবাসী! মহানবমীর পুণ্য তিথিতে খুলছে প্রথম হিন্দু মন্দির

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...