Saturday, June 27, 2026

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন সোয়ান্তে পাবো

Date:

Share post:

বিলুপ্ত হোমিনিন (Hominine) এবং মানব বিবর্তনের জিনোম (Genome) সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছর অর্থাৎ ২০২২ সালে শারীরবিদ্যা বা ঔষধ বিভাগে নোবেল পুরস্কার (Nobel prize) পেলেন সুইডিশ বিজ্ঞানী সোয়ান্তে পাবো (Svante Paabo)। তিনি, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যান্থ্রোপলজির ডিরেক্টর। নিয়ান্ডারথালের জিনোমের ক্রম তৈরি করেছেন পাবো। হোমিনিন ডেনিসোভা-র আবিষ্কারের কৃতিত্বও পাবোর। চলতি সপ্তাহ থেকেই এই বছরের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা শুরু হল। প্রথম পুরস্কারটি দেওয়া হল শারীরবিদ্যা বা ঔষধ বিভাগে।

সোমবার নোবেল পুরস্কার কমিটি সাফ জানায়, বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য সোয়ান্তে পাবোকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কোনও সংক্রমণের মোকাবিলায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা প্রভাবিত করে এই প্রাচীন জিন প্রবাহ। পুরস্কার মূল্য হিসাবে সান্তেপাবো পাবেন ১ কোটি সুইডিশ ক্রাউনস (Swidish Crowns)। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৭০৫ টাকা। সান্তে পাবো সুনে বার্গস্ট্রমের ছেলে, যিনি ১৯৮২ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছিলেন।

চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার সূচনা হল। মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হবে আগামী শুক্রবার। ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সুইডিশ আবিষ্কারক তথা এবং ধনী ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। মোট পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলি হল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...