Sunday, June 28, 2026

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কী বললেন বুমরাহ?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ থেকে যশপ্রীত বুমরাহযে ছিটকে গিয়েছেন, সেকথা গত সোমবারই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার নিজের চোট এবং দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন বুমরাহ। বললেন,” তিনি সবসময়ই দলের পাশে থাকবেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বুমরাহ লেখেন,” এ বার টি-২০ বিশ্বকাপে আমি থাকতে পারব না ভেবে হতাশ লাগছে। আমাকে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ হয়ে ওঠার পর অস্ট্রেলিয়াতে যখন দল খেলবে, আমি ওদের হয়ে গলা ফাটাব।”

কিছু দিন আগে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়ে ছিল, পিঠের চোটের জন্য টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন না বুমরাহ। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে যান তিনি। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়রা তবু আশা করছিলেন হয়ত টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন বুমরাহ।  তাঁরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইছিলেন যদি টি-২০ বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারেন বুমরা। কিন্তু সোমবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়, অস্ট্রেলিয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন না বুমরাহ।

আরও পড়ুন:পুজোর মধ্যেই বড় উপহার পেল দুবাইবাসী! মহানবমীর পুণ্য তিথিতে খুলছে প্রথম হিন্দু মন্দির

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...