Sunday, March 22, 2026

আজ দশমী থেকে গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন, কড়া নজরদারি প্রশাসনের

Date:

Share post:

দেখতে দেখতে কেটে গেল বাঙালির আরও একটি শারদ উৎসব। উমার এবার কৈলাসে ফেরার পালা। মা-কে বিদায় বেলায় বাঙালির হৃদয়ে বিষাদের সুর। আবার এক বছরের অপেক্ষা। গত দু’বছরের করোনা মহামারি কাটিয়ে এবার ছন্দে ছিল দুর্গাপুজো। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে পুজোর দিনগুলিতে রেকর্ড ভিড় হয়েছে মণ্ডপে মণ্ডপে।

উৎসবকে কেন্দ্র করে গোটা বাংলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বললেই চলে। সেই সাফল্যকে ধরে রেখে আজ দশমী থেকে শুরু প্রতিমা নিরঞ্জন। গঙ্গার বিভিন্ন ঘাটে প্রতিমা
বিসর্জনকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে। যাতে কোনও
প্রকার বিপর্যয় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর প্রশাসনের। আর সেই কারণেই আগে থেকেই সতর্কতা নিয়েছে পুলিশ-প্রশাসন।

গঙ্গার ২৮ ঘাট-সহ কলকাতা শহরের একাধিক জায়গায় বিসর্জন হবে আজ থেকে। একাধিক ঘাটে মজুত থাকবে দুটি করে ডিএমজি টিম। থাকবে পুলিশ ও জল পুলিশের নজরদারি। শহরের চারটি ব্যস্ততম ঘাটে নিরাপত্তা দেখভাল করবেন ডিসি পদমর্যাদার তিনজন করে পুলিশ আধিকারিক। বেশ কিছু ঘাটে থাকছে ওয়াচ টাওয়ার। সূত্রের খবর, ১৬টি ঘাটে কলকাতা পুরসভার পক্ষ থেকে থাকবে ক্রেন। থাকবে পুরসভার স্বেচ্ছাসেবক দল। নজর রাখা হবে গঙ্গার স্বাস্থ্যর দিকে।

 

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...