Friday, June 26, 2026

উত্তরাখণ্ডে খাদে পড়ল বিয়েবাড়ির বাস, মৃত কমপক্ষে ২৫

Date:

Share post:

ফের ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তরাখণ্ডে। খাদে পড়ে গেল বিয়েবাড়ির যাত্রীবোঝাই বাস। মর্মান্তিক এই ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। এখনও পর্যন্ত জখম ২১ জনকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা। আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

হরিদ্বার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লালধাং জেলা থেকে বিয়েবাড়ির বাসটি বেরিয়েছিল। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। এরপর সিমিডি গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সারারাত উদ্ধার কাজ চলে।

দশেরায় এমন মর্মান্তিক ঘটনায় উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি গভীর শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...