Tuesday, April 7, 2026

অরুণাচলে ভেঙে পড়ল সেনাবাহিনীর চিতা, কপ্টার দুর্ঘটনায় মৃ*ত পাইলট

Date:

Share post:

দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখন সেনাবাহিনীতে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। হেলিকপ্টার (helicoptar) দুর্ঘটনায় মৃ*ত্যু হল এক পাইলটের (Pilot)। বুধবার অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) হেলিকপ্টার ভেঙে পড়ে। সেনা কর্তারা বলছেন ঘটনায় মৃ*ত পাইলটের নাম লেফটেন্যান্ট সৌরভ যাদব। অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা করা যায়নি। আরও একজন গুরুতর আহত হয় হাসপাতালে ভর্তি। সেনা সূত্রে খবর রুটিন টহলদারির জন্যই ওই দুই পাইলট চিতা নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু কী করে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা।

এই প্রথমবার নয় এর আগেও চিতা হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন অনেক দিনের পুরনো হয়ে যাওয়ার কারণে এই সব কপ্টার ঠিকমত কাজ করছে না। যার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...