Tuesday, June 9, 2026

টি-টোয়েন্টিতে মোট ৪৩ বার এক অঙ্কের রানে আউট হয়ে রেকর্ড গড়লেন রোহিত

Date:

Share post:

রেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা।টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিনি টপকে গেলেন কেভিন ও’ব্রায়নকে। নিশ্চিত ভাবেই এই রেকর্ড করতে চাননি রোহিত, কিন্তু বিধি বাম।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সব থেকে বেশি বার এক অঙ্কের রানে, অর্থাৎ শূন্য থেকে ন’রানের মধ্যে আউট হওয়ার রেকর্ড করলেন তিনি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের শেষ টি-টোয়েন্টি ম্যাচে রোহিত দ্বিতীয় বলে আউট হন। কোনও রান করতে পারেননি তিনি। এই নিয়ে টি-টোয়েন্টিতে মোট ৪৩ বার এক অঙ্কের রানে আউট হলেন রোহিত। এই তালিকায় ভারত অধিনায়ক গত রবিবার স্পর্শ করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনকে। রবিবার দ্বিতীয় ম্যাচেও রোহিত কোনও রান করতে পারেননি। মঙ্গলবার ও’ব্রায়েনকে টপকে একক ভাবে শীর্ষে চলে এলেন তিনি।

এই তালিকায় রোহিত, ও’ব্রায়েনের পরে রয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম (৪০), আফগানিস্তানের মহম্মদ নবি (৩৯) এবং পাকিস্তানের শাহিদ আফ্রিদি (৩৭)।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...