Tuesday, April 7, 2026

পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান, যৌথভাবে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Date:

Share post:

২০২২ সালের পদার্থবিজ্ঞান বিভাগে নোবেল পুরস্কার পেলেন ইউরোপ ও আমেরিকার ৩ বিজ্ঞানী। ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক জন ফ্রান্সিস ক্লাউসার, প্যারিসের ইকোল পলিটেকনিকের প্রফেসর অ্যালান আসপেক্ট এবং ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যান্টন জাইলিঙ্গার-কে চলতি বছরের জন্য নোবেল প্রাপক হিসেবে ঘোষণা করা হল। কোয়ান্টাম ফিজিক্স  বিশেষত ফোটন কণার উপর এই তিনজনের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে নোবেল পুরস্কার।

নোবেল কমিটি জানিয়েছে, এই বিজ্ঞানীরা কোয়ান্টাম ফিজিক্সে যুগান্তকারী পরীক্ষা পরিচালনা করেছেন যেখানে দুটি কণা আলাদা হওয়ার পরেও অভিন্ন এককের মতো আচরণ করে। এই ফলাফল বিজ্ঞানের দুনিয়ায় নতুন প্রযুক্তির দুয়ার খুলে দিয়েছে। নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে তাঁরা কার্যত যুগান্তকারী গবেষণা করে প্রতিষ্ঠা করেছেন এই উদ্ভাবন, জানিয়েছে নোবেল কমিটি। সেই কারণেই তাঁরা এবছরের নোবেল পুরস্কার প্রাপক।

আরও পড়ুন- রাজস্থানে গেহলট-পাইলট দড়ি টানাটানি অব্যাহত, ঘুঁটি সাজাচ্ছে দুই শিবিরই


Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...