Thursday, June 4, 2026

মুকেশ আম্বানি ও পরিবারকে খু*নের হুমকি! বিহারের দ্বারভাঙা থেকে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

বুধবার প্রাণনাশের হুমকি ফোন পেয়েছিলেন রিল্যায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তাঁর পরিবার। ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest) করল মুম্বাই পুলিশ (Mumbai Police)। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম রাকেশ কুমার মিশ্র (Rakesh Kumar Mishra)। বিহারের দ্বারভাঙার মনিগাছি থানা এলাকার ব্রহ্মপুরা গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। যে মোবাইল ফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত (Seized) করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশের একটি দল তাঁকে বিহার থেকে নিয়ে আসে।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) জানান, শিল্পপতি মুকেশ আম্বানিকে হুমকি দেওয়ার ঘটনায় বুধবার রাতে বিহারের দ্বারভাঙা থেকে এক যুবককে আটক করা হয়েছে। রাকেশ কুমার মিশ্রকে আইপিসি-র (IPC) ৫০৬ (২) এবং ৫০৭ ধারায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, দশমীর দিন অর্থাৎ বুধবার বেলা ১২টা ৫৭ মিনিটে স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের (HN Reliance Foundation Hospital) ল্যান্ডলাইন নম্বরে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি আম্বানি পরিবারের সদস্য স্ত্রী নীতা ও দুই পুত্র আকাশ ও অনন্ত আম্বানিকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার পরই ডিবি মার্গ থানায় (D B Marg Police Station) অভিযোগ দায়ের করা হয়। তদন্ত (Investigation) শুরু করে মুম্বাই পুলিশ (Mumbai Police)। ফোনে অ্যান্টিলিয়া (Antilia) উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। রিলায়েন্সের অভিযোগ, ফের বিকাল ৫টা ০৪ মিনিট নাগাদ একই ধরণের হুমকি ফোন আসে। তারপরই তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যে বিহারের দ্বারভাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ।

আরও পড়ুন:ক্যালিফোর্নিয়ার অপহরণ করে খু*ন প্রবাসী এক ভারতীয় পরিবাবের আট মাসের শিশু-সহ ৪জনকে

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...