Thursday, June 25, 2026

ক্যালিফোর্নিয়ার অপহরণ করে খু*ন প্রবাসী এক ভারতীয় পরিবাবের আট মাসের শিশু-সহ ৪জনকে

Date:

Share post:

গত সোমবার প্রবাসী এক ভারতীয় পরিবাবের একটি আট মাসের শিশু, তার বাবা-মা এবং কাকাকে ক্যালিফোর্নিয়ার মার্সিড কাউন্টি থেকে অপহরণ করা হয়েছিল। গতকাল, বুধবার একটি বাগান থেকে ওই চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ক্যালিফোর্নিয়ায় মার্সড কাউন্টি থেকে গত সোমবার অপহরণ করা হয় ওই শিখ পরিবারের চার সদস্যকে। ইন্ডিয়ানা রোড ও হাচিনসন রোডের মাঝে ওই চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

যদিও এই অপহরণ ও হত্যার ঘটনার প্রকৃত কারণ কিছুইতেই বুঝে উঠতে পারছে না পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে এক ৪৮ বছর বয়সী সন্দেহভাজনকে। মার্সড কাউন্টি শেরিফের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩৬ বছর বয়সি যশদীপ সিংহ, তাঁর ২৭ বছর বয়সি স্ত্রী জসলিন কউর ও তাঁদের আট মাসের শিশুকন্যাকে অপহৃত হয়েছেন। ৩৯ বছর বয়সি আমনদীপ সিংহ নামে এক ব্যক্তিকেও তুলে নিয়ে যাওয়া হয়। ওই চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মার্সেড কাউন্টি শেরিফ ভার্ন ওয়ার্নকে সিএনএনকে জানিয়েছেন, “এটি ভয়ঙ্করভাবে, নৃশংস ঘটনা।” খবরে বলা হয়েছে, যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাঁকে একটি নজরদারি ভিডিওতে দেখা গেছে। ভিডিওতে ওই ব্যক্তিকে পরিবারটিকে জোর করে ট্রাকে তুলতে দেখা যায়।

আরও পড়ুন:Philippines: ১৮ বছরের এক তরুণীকে বিয়ে করলেন ৭৮ বছরের বৃদ্ধ

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...